মালিবাগে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

০৪ মার্চ ২০২৫, ১০:২০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহন নামে একটি বাসের চাপায় মো. পলাশ গনি (৪২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। তিনি মতিঝিলে একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ছিলেন। 

বাস চাপা দেওয়ার পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। 

তাকে নিয়ে আসা পথচারী মো. জুলফিকার বলেন, মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক্যাল পরিবহন নামে একটি বাসের চাপায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা রেজওয়ান শরিফ বলেন, আমার চাচার মতিঝিলে একটি মানি এক্সচেঞ্জ দোকান আছে। মোটরসাইকেলে যোগে বাসায় যাওয়ার পথে মালিবাগ চৌধুরী পাড়া ফ্লাইওভারের ঢালে ভিক্টর নামে একটি বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমিউনিটি হাসপাতালে এরপর ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক আমার চাচাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পলাশ গনি নড়াইল জেলার কালিয়া থানার বললা হাঁটি গ্রামের আক্তার মোল্লার ছেলে। বর্তমানে রামপুরা বনশ্রী এলাকায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence