লুডু খেলার কথা বলে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানা

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানা © টিডিসি ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুডু খেলার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযুক্ত কামরুল হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে শিশুকে ধর্ষণের চেষ্টার এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শী ও অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত কামরুল হাওলাদার পূর্ব পরিচিত হওয়ায় শিশুদের বাড়িতে মাঝে মাঝে যাওয়া আসা করতো। আর নাতি বলে ডেকে বিভিন্ন সময় দোকান থেকে খাবার কিনে দিতো। সেই সুবাদে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লুডু খেলার কথা বলে শিশুটিকে নিয়ে কামরুল তার বাড়িতে যায়। তখন সেখানে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশেপাশের মহিলারা দৌড়ে আসেন। তখন অভিযুক্ত কামরুল শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা শিশুটির মা কে জানালে ২৫ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানায় মামলা করেন তিনি। 

শিশুটির মা জানান, শিশুটির চিৎকারে প্রতিবেশীরা কামরুলের বাড়িতে গিয়ে তাদের নগ্ন অবস্থায় দেখতে পায়। পরে কামরুল চলে গেলে প্রতিবেশীরা ও আমার কন্যা শিশুটি আমাকে সব কিছু জানায়। তখন মামলা করলে বুধবার রাতে পুলিশ কামরুলকে গ্রেপ্তার করে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, শিশুটির মা থানায় মামলা করার পর থেকে অভিযুক্ত কামরুল গা ঢাকা দিয়ে অন্য এলাকায় চলে যায়। পরে বুধবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর-মানিকদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence