১৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি: আব্দুল হাফিজ

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
আবদুল হাফিজ

আবদুল হাফিজ © সংগৃহীত

শেখ হাসিনা সরকার পতনের পরবর্তী সময়ে সারাদেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া এক হাজার ৪০০ অস্ত্র এবং আড়াই লাখ গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

আবদুল হাফিজ বলেন, প্রায় ৬ হাজার অস্ত্র ও ৬ লাখ গুলি লুট হয়েছে। এরমধ্যে এরমধ্যে ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র ও গুলি সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে।  চলমান অভিযানের মাধ্যমে এগুলো উদ্ধার করতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং তারা কর্মসূচি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে ডিসিদের সজাগ থাকতে হবে। 

সাধারণ মানুষের তিনটি প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ নিরাপদে চলাফেরা করতে, রাতে শান্তিতে ঘুমাতে এবং দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে চায়। এসবের পাশাপাশি যেসব সেবা সরকারের কাছে জনগণের পাওয়ার কথা সেটা যেন তারা ঝামেলা ছাড়া পেতে পারে।

ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে  ডিসিদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আসন্ন রমজান মাসে সজাগ থাকতে হবে। কারণ ওইসময় ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে, সেটার মোকাবিলা করতে হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence