অপারেশন ডেভিল হান্ট

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ককটেলসহ গ্রেপ্তার ২

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী

হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী © টিডিসি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি পিস্তল, দেশে তৈরি ১টি ওয়ান শুটারগান, ১২টি ককটেল, ৯টি গুলি, ২টি ড্রেগার ও ২টি কিরিচ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. নবীর উদ্দিন (৫০) ও হাজি আবদুল মতিনের ছেলে মো. ইমাম হোসেন (৫০)।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: তৃতীয় দিনে গাজীপুরে আটক ৮১

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা-পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভোবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

পুলিশ সুপার আবদুল্লা আল ফারুক বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence