রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার

১২ জানুয়ারি ২০২৬, ০৬:২১ AM
চ্যাম্পিয়ন বার্সেলোনা

চ্যাম্পিয়ন বার্সেলোনা © সংগৃহীত

উত্তেজনাপূর্ণ এক ম্যাচে আবারও রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে বার্সেলোনা। জেদ্দায় অনুষ্ঠিত সুপার কাপের ফাইনালে হ্যান্সি ফ্লিকের দল ৩–২ গোলে রিয়ালকে হারিয়ে শিরোপা জয় করে।

ফাইনালে শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ছিল সমানে সমান। ম্যাচের প্রথম ৩৫ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। অবশেষে ৩৬তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা, যার মাধ্যমে ম্যাচে গোলের খাতা খুলে যায়।

নাটকটা হয়েছে প্রথমার্ধে বাড়ানো সময়ে। ৫ মিনিটে দুই দল তিনটি গোল করে। প্রথম যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস। ডি-বক্সে ঢুকে বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার এক গোল করেন তিনি।

তার দুই মিনিট পরই পেদ্রির পাস থেকে বার্সাকে আবারও লিড এনে দেন লেভানডোভস্কি। তবে থেমে থাকেনি রিয়াল, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে সমতায় ফেরান তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।

৭১তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ১০ গজ দূর থেকে স্লাইডে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। এক মিনিট পরই তৃতীয় গোলের দেখা পায় কাতালান দলটি। বক্সের ভেতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে রাফিনহার শট আসেন্সিওর পায়ে লেগে জালে জড়ায়। বার্সেলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে রাফিনহার সপ্তম গোল এটি।

শেষ সময়ে দারুণ কিছু সুযোগ পেয়েছিল রিয়াল। তবে তাদের হতাশ করেন বার্সা গোলরক্ষক। ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনার চতুর্থ ট্রফি এটি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬