জুলাই ছাত্র হত্যা: ধামরাইয়ের যুবলীগ নেতা নেত্রকোণায় গ্রেপ্তার

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
কামরুল ইসলাম

কামরুল ইসলাম © সংগৃহীত

জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগ নেতা মো. কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

জানা গেছে, কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক এমপি বেনজির আহাম্মেদের ঘনিষ্ঠ সহচর।

পুলিশ জানায়, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে তার অবস্থা শনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। ধামরাই থানার পুলিশ আসার পর তাদের হাতে তুলে দেওয়া হবে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।’

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬