স্ত্রী বিতরণ করলেন আওয়ামী লীগের লিফলেট, গ্রেপ্তার হলেন স্বামী

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
অহিদুর রহমান

অহিদুর রহমান © সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার পঁচামাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, অহিদুরের স্ত্রী মৌসুমী রহমান উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। সোমবার রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। ওই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর মৌসুমীকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মৌসুমীকে না পেয়ে গ্রেপ্তার করা হয় অহিদুরকে।

জানা গেছে, অহিদুর আওয়ামী লীগ বা সহযোগী কোনো সংগঠনের পদে নেই। তবে তিনি আওয়ামী লীগের কর্মী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পাঁচ মাস আগে হওয়া একটি নাশকতার মামলায় অহিদুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অহিদুর মামলার এজাহারভুক্ত আসামি নন। ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মৌসুমী রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence