যুবলীগ নেতাকে পুলিশে দিল ছাত্র প্রতিনিধিরা

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
যুবলীগ নেতা মহি উদ্দিন সুজন

যুবলীগ নেতা মহি উদ্দিন সুজন © টিডিসি ফটো

ফেনীর পরশুরামে মহি উদ্দিন সুজন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে বণিক সমিতির সভা থেকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্র প্রতিনিধিরা। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা অফিসার্স ক্লাবে এ ঘটনা ঘটে।

জানা যায়, মহি উদ্দিন সুজন পরশুরাম উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। তার বাড়ি পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলা অফিসার্স ক্লাবে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে বণিক সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হন মহি উদ্দিন সুজন নামের এই যুবলীগ নেতা। তখন ছাত্র প্রতিনিধিরা তাকে দেখে চলে যেতে বললে সে তাদের সাথে তর্কে জড়িয়ে যায়। এ সময় তারা সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের সহায়তায় তাকে আটক করে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে পরশুরাম মডেল থানা হেফাজতে নিয়ে যায়। 

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে মহিপালে ছাত্র হত্যা মামলা থাকায় তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘আটক মহিউদ্দিন সুজনকে মহিপালে ছাত্র হত্যা মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence