আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৮ মার্চ ২০২৬, ০৭:২৫ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৪ PM
বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান

বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রপতির আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় দূর থেকে হাতের ইশারায় মো. তারেক রহমানকে কাছে ডাকেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দ্রুত এগিয়ে এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী তামান্না ফেরদৌস শিখা। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটিই ছিল রাষ্ট্রপতির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। 

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬