রাজধানীতে চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি গুলিবিদ্ধ

১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকার (৫০) গুলিবিদ্ধ হয়েছেন।  তিনি মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার রবিউল্লাহ খন্দকারের ছেলে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মধ্যবাড্ডা আলাতুন্নেসা স্কুল গলিতে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে গুলি চালায়। গুলি তার ডান উরুতে বিদ্ধ হয়।  আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত জুয়েল খন্দোকার নিজেই জানান, সন্ধ্যার দিকে মধ্য বাড্ডা মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিল। এসময় ৬ থেকে ৭টি মোটরসাইকেল যোগে ১৫ থেকে ১৬ জন এসে আমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারি নাই।

তিনি আরও জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে মাহবুব নামের এক শীর্ষ সন্ত্রাসী দুবাই থেকে মোবাইলে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন তিনি। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী মাহবুবের বাহিনী এসে আমাকে গুলি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে বাড্ডা থেকে একজন গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে এসেছে। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
close