আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা

০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ PM
সভাপতি  আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক  ইকরাম ফেরদৌস ইবতিদা ছবি

সভাপতি আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক ইকরাম ফেরদৌস ইবতিদা ছবি © সংগৃহীত

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে জুল ইকরাম ফেরদৌস ইবতিদা নির্বাচিত হয়েছেন।

আব্দুল আলিম ‘দৈনিক রাজশাহী সংবাদ’ ও ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর কলেজ প্রতিনিধি এবং ইবতিদা ‘দৈনিক উত্তরা প্রতিদিন’-এর নিজস্ব প্রতিবেদক ও ‘বাংলাদেশ বেতার’-এর অনুবাদক হিসেবে কর্মরত। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় কলেজের হাজি মুহম্মদ মহসিন ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে শাহাদাত হোসেন (পাবলিকিয়ান টুডে), সাংগঠনিক সম্পাদক আল সাকিব (দৈনিক আমাদের রাজশাহী), দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম (দৈনিক উত্তরা প্রতিদিন), অর্থ সম্পাদক ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা) এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি) দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত নাঈম সাজিয়ে এবং ইউসুফ আলী দুলাল। বিদায়ি সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলি এবং শিক্ষক উপদেষ্টামণ্ডলী।

অনুষ্ঠান শেষে বিদায়ি সভাপতি আবু সাঈদ রনি, বিদায়ি যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন ও বিদায়ি অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়াকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং মহানগর জামায়াতে ইসলামির আমির মওলানা ড. কেরামত আলি এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব এবং রাজশাহীর সাংবাদিক মহলের বিভিন্ন সংগঠন নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কলেজের গৌরবময় ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬