কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মেহেদী হাসান সাগর

মেহেদী হাসান সাগর

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমনারায়ন এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাগরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ন গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মেহেদী হাসান সাগর। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রংপুর কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে সাগর আত্মগোপনে চলে যান।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence