ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

২৮ মার্চ ২০২৬, ১০:২২ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ১০:২৩ PM
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স © সংগৃহীত

ইরান যুদ্ধ থেকে ওয়াশিংটন ‘দ্রুতই’ নিজেদের গুটিয়ে নেবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তেহরানকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যেই বর্তমানে সামরিক অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের পডকাস্টার বেনি জনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ‘অল্প কিছুকাল’ এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন যাতে ইরান সরকার ভবিষ্যতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। 

ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট আরও কিছু সময় এটি অব্যাহত রাখবেন যাতে আমরা একবার সেখান থেকে চলে আসার পর দীর্ঘ সময় আর সেখানে ফিরতে না হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো তাদের দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা সীমিত করে দেওয়া।’

এই যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তবে তিনি আশ্বস্ত করে বলেন, এটি সাময়িক এবং সংঘাত শেষ হলে দ্রুতই দাম কমে আসবে। 

ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট বিষয়টি স্পষ্ট করেছেন যে, আমরা এক বা দুই বছর ইরানে অবস্থান করতে আগ্রহী নই। আমরা আমাদের কাজ শেষ করছি, দ্রুতই সেখান থেকে বেরিয়ে আসব এবং গ্যাসের দাম আবারও স্বাভাবিক হয়ে যাবে।’

রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬