যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূমি ব্যবহারের অনুমতি দেবেন না: পেজেশকিয়ান

২৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ PM
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান © সংগৃহীত

ইরানে আক্রমণ চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূমি ব্যবহার করতে না দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান। খবর আনাদোলু এজেন্সির

প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়ে পেজেশকিয়ান জানিয়েছেন, তারা যদি উন্নয়ন ও নিরাপত্তা চায় তবে যেন তাদের ভূখণ্ড ব্যবহার করে ‘শত্রুদের যুদ্ধ’ পরিচালনার সুযোগ না দেয়। 

পেজেশকিয়ান তার বার্তায় আরো উল্লেখ করেন, ‘আমরা বারবার বলেছি যে ইরান আগ বাড়িয়ে কোনো হামলা চালায় না। তবে আমাদের অবকাঠামো বা অর্থনৈতিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হলে আমরা অত্যন্ত কঠোরভাবে তার পাল্টা জবাব দেব।’ 

প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যদি উন্নয়ন ও নিরাপত্তা চান, তবে আমাদের শত্রুদের আপনাদের ভূমি থেকে যুদ্ধ পরিচালনার সুযোগ দেবেন না।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল এবং মার্কিন সামরিক স্থাপনা রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬