বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

২৮ মার্চ ২০২৬, ১০:২৪ PM
বগুড়ায় সড়ক দুর্ঘটনা

বগুড়ায় সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

বগুড়ার শেরপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতিতে আসা ঢাকামুখী আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পেছন থেকে আসা আরেকটি ট্রাক সেটিকে জোরে ধাক্কা দেয়, ফলে একটি ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এরই মধ্যে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একযোগে একাধিক যানবাহনের সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সড়কে আটকে থাকা যানবাহন সরাতে কাজ চলছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ তৎপর রয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬