বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র

২৮ মার্চ ২০২৬, ১০:৩০ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১২:১৬ AM
বেরোবি ক্যাম্পাস

বেরোবি ক্যাম্পাস © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ‘অন্তরঙ্গ অবস্থায়’ এক প্রেমিক যুগলকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

আটককৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ছাত্র এবং অপরজন বেরোবির একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের ছাত্রী।

আজ শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাস থেকে ওই যুগলকে ‘অন্তরঙ্গ অবস্থায়’ দেখতে পেয়ে আটক করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সিস্টেমস (আইএস) বিভাগের প্রধানের তত্ত্বাবধানে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

পুলিশ ফাঁড়িতে হস্তান্তর

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরদারি জোরদার করেছে।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬