সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি

২৮ মার্চ ২০২৬, ১০:০১ PM
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি

সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিকতা শুরু হলেও ঝুলে আছে সংস্কার প্রসঙ্গ। এমন পরিস্থিতিতে সংবিধান সংস্কার নিশ্চিত করতে মাঠে নামতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংসদের ভেতরে ও বাইরে থেকে চাপ তৈরি করতেই মাঠের রাজনীতিকে গুরত্বপূর্ণ মনে করছেন দলটির নেতারা।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা গত ১৫ মার্চ শেষ হয়েছে। সরকারের বলছে, সংস্কার পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ নিলেও বিএনপির সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ নেননি। ফলে সংস্কারের বিষয়টি উপেক্ষিত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন বিরোধী জোটের নেতারা।

টানা ১৩ দিনের বিরতির পর বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আগামীকাল রোববার (২৯ মার্চ) বেলা ৩টায় অধিবেশন বসবে। ফলে সংস্কার পরিষদ গঠনের প্রসঙ্গটি আবার সক্রিয় হয়ে উঠছে। 

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের চব্বিশের গণঅভ্যুত্থানকে নাই করে দেওয়া হচ্ছে। আমরা যেটা বলব, সংস্কার যদি পার্লামেন্টে (সংসদে) বাস্তবায়ন না হয়, সেটা মাঠে গড়াবে। রাজনৈতিকভাবে সেটার ফয়সালা হবে। 

এর আগে গত ২১ মার্চ ঈদের নামাজ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, সংবিধান সংস্কার পরিষদের কমিটমেন্ট ছিল। অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ তৈরি করব। আমরা কোনো উত্তপ্ত পরিবেশ চাই না। আমরা সবাই মিলেমিশে নির্বাচন করেছি। সবাই মিলেমিশে আমরা সবকিছু বাস্তবায়ন করব। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সরকারের ওপরে নির্ভর করবে।’

গত ২ মার্চ সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে সদস্য সচিব আখতার হোসেনকে প্রধান ও ‍যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে উপপ্রধান করে ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ গঠন করে এনসিপি। 

এনসিপির অভ্যন্তরীণ সূত্র বলছে, সংসদ অধিবেশনের আগে আজ শনিবার (২৮ মার্চ) সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে সংসদে সংসদ সদস্যদের সরব ভূমিকার পাশাপাশি রাজপথেও শক্ত অবস্থান রাখতে চায় তারা। সে লক্ষ্যে দলীয় কর্মসূচির পাশাপাশি নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে জনমত গঠনে জোর দেওয়ার চিন্তা রয়েছে।  

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এটা আমরা কমিশনেও দেখেছি। তারা মুখে মুখে লিভ সার্ভিসিং দিলেও তারা বাস্তবায়ন করতে চায় না। কারণ তারা মনে করে যে রাষ্ট্র সংস্কার এটা হলে তাদের যে নির্বাহী কর্তৃত্ব সেটা অনেক বেশি কমে যাবে।

সংসদ ভবনের সামনে মানব বন্ধন কর্মসূচি
সংবিধান সংস্কার সভা গঠনের দাবিতে আগামীকাল রোববার (২৯ মার্চ) দুপুরে সংসদ ভবনের সামনে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের ব্যানারে মানব বন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। 'গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটি।'-র আহ্বানে মানব বন্ধনে জুলাইয়ের পক্ষের বেশ কিছু নাগরিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করবে। এছাড়া এনসিপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এই কর্মসূচিতে দলের পক্ষ থেকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence