সহকর্মীকে উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

১১ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
শ্রীপুর মডেল থানা

শ্রীপুর মডেল থানা © ফাইল ছবি

গাজীপুরে সহকর্মীকে উদ্ধার করতে গিয়ে এক পোশাকশ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৮ জানুয়ারি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড (ফখর উদ্দিন প্রিন্ট কারখানা গেট) নজরুল উকিলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর (২৫), আশরাফুল ইসলাম (২৯) ও মনিরুল ইসলাম নিরব (১৮)। আজ শনিবার শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজহারে ভুক্তভোগী নারী জানিয়েছেন, ‘নির্যাতনের শিকার নাজমুল হক ও আমি একই কারখানায় চাকরি করি। বুধবার (৮ জানুয়ারি) আমি বাসায় ছিলাম। ওই দিন বিকাল ৩টায় নাজমুল তাকে ফোন দিয়ে বলে তার সমস্যা হয়েছে, তুমি ফখর উদ্দিন কারখানার মোড়ে বটগাছের নিচে আসো। তার ফোন পেয়ে আমি বিকাল সোয়া ৩টার দিকে বট গাছের নিচে যাওয়া মাত্রই আসামি সাগর আমার পরিচয় জিজ্ঞাসা করে। পরিচয় দেওয়ার পর সে আমাকে ফখর উদ্দিন প্রিন্ট কারখানা গেট সংলগ্ন স্থানীয় নজরুল উকিলের বাসায় নিয়ে যায়। ওই বাসায় গিয়ে দেখি, আমার সহকর্মী নাজমুল হককে আসামিরা মারধর করছে। আমি তাদেরকে মারধর করতে নিষেধ করি এবং তাকে ছেড়ে দিতে বলি। তাদের কাছ থেকে নাজমুলকে নিয়ে যেতে হলে ৫০ হাজার টাকা দাবি করে। তাদের দাবি করা ৫০ হাজার টাকা দিতে রাজি না হলে রেগে গিয়ে আমাকে পাশের রুমে নিয়ে হত্যার হুমকি দিয়ে আশরাফুল ও সাগর ধর্ষণ করে।’

আরও উল্লেখ করা হয়, ‘আশরাফুল ও সাগর আমাকে ঘরে রেখে বের হলে অজ্ঞাত তিনজন এসে ধর্ষণ করে। তারা আমাকে ওই ঘরে আটক রেখে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় আরও ১০ হাজার টাকার জন্য মোবাইল ফোন রেখে আমাকে ছেড়ে দেয়। পরে মনিরুল ইসলাম নিরব একটি অটোরিকশা ভাড়া করে দিলে আমি বাসায় গিয়ে ঘটনাটি আমার স্বামী ও বাড়ির লোকজনের সঙ্গে পরামর্শ করে শনিবার (১১ জানুয়ারি) থানায় মামলা করি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, মামলা রুজুর পরই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রবিবার (১২ জানুয়ারি) গাজীপুর আদালতে পাঠানো হবে।

ট্যাগ: ধর্ষণ
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence