খালাতো বোনের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
গ্রেপ্তার গোলাম গাউস লেমন

গ্রেপ্তার গোলাম গাউস লেমন © সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গাউস শাজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমন। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

গত ৫ আগস্টের পর থেকে পলাতক থাকলেও খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসে লিমন। পরে বিষয়টি টের পেয়ে জনগণ তার বাড়ি ঘিরে ফেলে। এ অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম। পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াদুদ আলম জানান, বিকেলে বি ব্লক এলাকা থেকে গোলাম গাউস লিমনকে গ্রেপ্তার করা হয়। তার নামে এ পর্যন্ত পাঁচটি মামলা রয়েছে, এর মধ্যে একটি রাজনৈতিক মামলা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence