আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© প্রতীকী ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দফায় দফায় রাত ৮টা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝারদিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামান সাহিদের সঙ্গে আরেক সহসভাপতি ও সাবেক তিনবারের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মাঝে মাঝেই ওই দুই প্রভাবশালী নেতার সমর্থকরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষ ও মামলা থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন হামিদ চেয়ারম্যান। মঙ্গলবার বিকেলে পেঁয়াজের জমি দেখতে বাড়িতে আসেন তিনি। খবর পেয়ে সাহিদের সমর্থকরা হামিদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা করেন।

হামলার খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হারুন মাতুব্বরের সমর্থকরা। পরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। দফায় দফায় প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় ৫-৬টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে হামিদ চেয়ারম্যানসহ উভয় দলের কমপক্ষে ১৮ জন আহত হন। আহতদের মধ্যে প্রায় ১১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬