সাভারে চলন্ত বাসে ডাকাতি, আহত ৪

২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বাসের হেলপারকে আটক করা হয়েছে

বাসের হেলপারকে আটক করা হয়েছে © সংগৃহীত

সাভারে 'ওয়েলকাম' পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতের ছুরিকাঘাতে চার যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে ডাকাতদল নেমে যায়।

আহত চার জনের মধ্যে শামীম হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন। 

আহত শামীম হোসেনের আত্মীয় মিজানুর রহমান বলেন, 'প্রথম সিটে বসা যে তিনজন ছিলেন তাদের কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। কোপানোর পরে যার কাছে যা আছে সব দিয়ে দিতে বলে। না হলে সবাইকে কোপাবে বলে  ঘোষণা করেন। এ সময় যাত্রীরা ভয়ে তাদের কাছে থাকা টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল ডাকাতদের হাতে তুলে দেন। এরপর  সিএন্ডবি এর ইউটার্নে গাড়ি থামালে ডাকাতরা নেমে যায়। শামীমের বুকে, পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।'

হারুন-অর-রশিদ নামে বাসের এক যাত্রী বলেন, ‘আমি  উলাইল বাসস্ট্যান্ড থেকে আশুলিয়াগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। মহিলাদের যে চারটি আসন থাকে তার একটি আসনে আমি বসেছিলাম। ওই আসন চারটির তিনটিতে আগে থেকেই তিনজন লোক বসা ছিলেন। বাসটি রেডিও কলোনি বাসস্ট্যান্ড ছাড়ার পরপরই ওই তিন যাত্রী দাঁড়িয়ে পড়েন এবং ধারালো অস্ত্র বের করে যাত্রীদের কোপাতে থাকেন। এরপর তারা আমাকেসহ অন্যান্য যাত্রীদের কাছ থেকে সব লুটে নেয়।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুপ সরকার দীপ বলেন, 'সন্ধ্যা পৌনে সাতটার দিকে রেডিও কলোনি থেকে তিনজন ডাকাত যাত্রীবাহী লোকাল বাসে উঠে যাত্রীদের সব মালামাল লুট করে। বাসের ড্রাইভারও ডাকাতদের এমএইচ গেটে নামিয়ে দিয়ে পালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হেলপারকে আটক করা হয়েছে। একজন বেশ আহত হয়েছেন।'

সাভার এনাম মেডিক্যালের চিকিৎসক হাসান মাহবুব বলেন, 'ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। এরমধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।'

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে ঢাকা পোস্টকে বলেন, 'বিশমাইল এলাকায় ছাত্ররা চালক ও হেলপারসহ বাসটিকে আটক করেছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
close