স্কুলছাত্রীদের ইভটিজিং, ছাত্রলীগ নেতাকে আটকে গাছের সঙ্গে বাঁধলেন স্থানীয়রা

২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
ছাত্রলীগ নেতাকে আটকের পর গাছের সঙ্গে বাঁধে স্থানীয়রা।

ছাত্রলীগ নেতাকে আটকের পর গাছের সঙ্গে বাঁধে স্থানীয়রা। © সংগৃহীত

বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে চাকুসহ আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় জনতার হাতে আটক এবং গাছে বেঁধে রাখার পর পুলিশ এসে ওই নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক রাদিয়াদ হোসাইন বর্ণ (২২) বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের বাসিন্দা শাহিনুর প্রাং-এর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন—বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাবতলীর পীরগাছা এলাকায় বর্ণ একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাচ্ছিলেন এবং গালিগালাজ করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে গাবতলী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান মুছে দিলো ছাত্রদলের নেতাকর্মীরা

রামেশ্বরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন মণ্ডল জানান, রাদিয়াদ হোসাইন বর্ণ দীর্ঘদিন ধরে এলাকায় ইভটিজিং করে আসছিলেন। বৃহস্পতিবারের ঘটনার পর স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, বর্ণের বিরুদ্ধে স্কুলগামী ছাত্রীদের ইভটিজিংয়ের অসংখ্য অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১৭ জানুয়ারি রামদাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। বৃহস্পতিবারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬