ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এআইইউবির শিক্ষার্থীর মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
মো. ওয়াজেদ সীমান্ত

মো. ওয়াজেদ সীমান্ত © সংগৃহীত

নারায়ণঞ্জের বাসা থেকে ওয়াজেদ সীমান্ত নামের এক শিক্ষার্থী রওনা হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। যাওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। ঘটনার দুই দিনর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ওই শিক্ষার্থী।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন।

নিহত মো. ওয়াজেদ সীমান্ত (২০) নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকার হাজী আলম চানের ছেলে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন৷

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে শহরের মিন্নত আলী মাজারের সামনে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সীমান্তের বাবা আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সীমান্তকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তার শরীরে বেশ কয়েকটি জখম ছিল।

ওসি নাসির উদ্দিন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা ছিল। কিন্তু তারা পরে আসেননি। ওই শিক্ষার্থী যেহেতু মারা গেছেন, সেক্ষেত্রে আইন অনুযায়ী হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।

পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
close