আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাসে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

১১ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
মিমতাজুল হাসান প্রতীক

মিমতাজুল হাসান প্রতীক © সংগৃহীত

নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ছাত্রাবাস সিটি হাউস থেকে মিমতাজুল হাসান প্রতীক (১৮) নামের ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিহতের মরদেহটি হাসপাতালে আনার পর বিষয়টি জানাজানি হয়।

প্রতীক ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। তিনি আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সিটি হাউজ ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার নাদিম ইসলাম বলেন, প্রতীক প্রতিদিনের ন্যায় সকালে কলেজে যান। বিকেলে কলেজ ছুটির পর তিনি ছাত্রাবাসে এসে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেন। পরে অন্য শিক্ষার্থীরা রুমের ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা আমাদের এসে জানালে আমরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। পরে ছাত্রাবাসে গেলে তার বন্ধুরা আমাকে বাবা-মাকে লেখা একটি সান্ত্বনা দেওয়া চিরকুটসহ কয়েকটি চিরকুট দেয়। আমি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার পরিবার এলে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ছাত্রাবাসে একজন শিক্ষার্থী আত্মহত্যার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close