চিন্ময় দাসকাণ্ডে পুলিশের ওপর হামলার মামলায় ৮ আসামি রিমান্ডে

১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
চট্টগ্রাম আদালত ভবন

চট্টগ্রাম আদালত ভবন © সংগৃহীত

সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের তাণ্ডবের ঘটনায় হওয়া একটি মামলায় আট আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো ব্যক্তিরা হলেন সুমন দাস, সাকিবুল আলম, আহমদ হোসেন, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাস, মো. রাকিব ও সৌরভ দাস।

চট্টগ্রাম আদালতের এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিন্ময় অনুসারীদের তাণ্ডবের ঘটনায় কোতোয়ালি থানায় হওয়া একটি মামলায় আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায়। এ সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে হত্যা করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। একই দিনের ঘটনায় আরও পাঁচটি মামলা কোতোয়ালি থানায় হয়।

ট্যাগ: আদালত
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close