খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০ নভেম্বর ২০২৪, ০৩:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

বড় পুকুরিয়া কয়লা খনির ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এ তারিখ ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন। অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন হাজির হন। অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি আসামিরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই বছর ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। বিভিন্ন সময় আট মারা যাওয়ায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে বিচারকার্য চলমান।

চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের পুষ্টির নামে পচা কলা বিতরণ
  • ০৮ এপ্রিল ২০২৬
বর্ষবরণ: যশোর শহরজুড়ে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি
  • ০৮ এপ্রিল ২০২৬
close