সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির ৩ দিনের রিমান্ডে

২৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন © সংগৃহীত

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা শামীম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ। 

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে তিন দিনের রিমান্ড আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরও পড়ুন: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির গ্রেফতার

মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন ইলেকট্রিশিয়ান শামীম হাওলাদার। গুরুতর আহত শামীমকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই জাকির হোসেন বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তার অবৈধ সম্পদের বিষয়ে জানা যায়, নামে-বেনামে তার ঢাকায় একাধিক বাড়ি, রংপুরে বাড়ি, কুড়িগ্রাম জেলা শহরে বহুতল বাড়ি, রৌমারীতে দুটি বাড়ি এবং রাজিবপুর উপজেলায়ও রয়েছে একটি বাড়ি। চারটি মার্কেট, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ৫টি স্থানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন। মিল, চাতাল, খামারবাড়ি-সবই আছে তার। যার মূল্য কয়েকশ কোটি টাকা। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ও তার আশীর্বাদপুষ্টরা অনেক ভূমি ও সম্পদ দখলের ঘটনায় জড়িয়েছেন।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬