ছিনতাইয়ের দায়ে জাবির পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

২৭ নভেম্বর ২০১৮, ১০:৩৬ AM
ছিনতাইয়ের দায়ে বহিষ্কৃত জাবির পাঁচ শিক্ষার্থী

ছিনতাইয়ের দায়ে বহিষ্কৃত জাবির পাঁচ শিক্ষার্থী © টিডিসি ফটো

বহিরাগত শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শৃঙ্খলা কমিটির সভায় ওই পাঁচ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

আজীবন বহিষ্কৃত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ইয়া রাফিউ শিকদার, মো. মোস্তাফিজুর রহমান ও মো. সোহেল রানা। দুই বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন বাংলা বিভাগের মো. সজীব কাজি ও আসিফ আহমেদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘তিনজনকে আজীবন এবং দুইজনকে দুই বছরের জন্য বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তারা শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে না এবং হলে অবস্থান করতে পারবে না। তবে তাদেরকে ক্যাম্পাসে পুনরায় দেখা গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থ্য নেওয়া হবে।’

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘প্রশাসনের এই বহিষ্কারের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। প্রশাসনকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সহযোগিতা করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে। এ জাতীয় কোনো ঘটনার সঙ্গে ছাত্রলীগের যে কোনো পর্যায়ের নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

অভিযোগপত্র সূত্রে জানা যায়, রবিবার অভিযোগকারী ও তার বান্ধবী ক্যাম্পাসে ঘুরতে আসে। দুপুর একটার দিকে তারা বোটানিকাল গার্ডেনের দিকে গেলে অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের আটক করে। পরে অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের দু’জনকে বোটানিকাল গার্ডেনের ভিতরে নিয়ে যায়। এ সময় তারা অভিযোগকারীর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয় এবং জোর করে তার বান্ধবীর কানের দুলও নিয়ে ফেলে। পরে অভিযুক্ত শিক্ষার্থীকে মারধর করে ২৫হাজার টাকা দাবি করা হয়। ছিনতাইয়ের খবর পেয়ে পাঁচ শিক্ষার্থীকে আটক করে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এছাড়া গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় দুই বহিরাগতকে ছিনতাই ও মারধরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক কর্মরত সাংবাদিক এর প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হন। 

ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬