৪০তম বিসিএস ফরম পূরণে প্রতারণা

সিলগালা করে দেয়া হল রাবির সেই দুটি কম্পিউটার দোকান

১৯ নভেম্বর ২০১৮, ০৮:১১ PM

© টিডিসি ফটো

৪০তম বিসিএস পরীক্ষার ফরম পূরণে প্রতারণা করার অভিযোগে স্পন্দন ও ভাই ভাই কম্পিউটার বন্ধ করে সিলগালা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।  প্রক্টরের নির্দেশে রবিবার দুপুরে দোকান দুটি সিলগালা করে দেয়। এ সময় দোকানগুলো থেকে প্রতারণায় ব্যবহৃত সিম ও কম্পিউটার জব্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের সাথে প্রতারণা করায় দোকানগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।  আদালতে দাখিল করার জন্য আলামত হিসেবে মোবাইলের সিম ও কম্পিউটার জব্দ করে পুলিশ। ’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিসিএস ফরম পূরণে প্রতারণা করে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার দায়ে ওই দুই দোকানের মালিক মোস্তাক আহমেদ মামুন, আরিফ হোসেন ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। 

শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে লেখা প্রেমের চিঠি যেভাবে ব্রেকআপের কারণ হত…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬