শুধু একটি দলকে সার্ভ করার জন্য রাজনীতিতে আসতে চাই না: চমক

১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ PM
রুকাইয়া জাহান চমক

রুকাইয়া জাহান চমক © ফেসবুক থেকে নেওয়া

শুধু একটি দলকে সার্ভ করার জন্য রাজনীতিতে আসতে  চান না। নিজের বহুমাত্রিক অভিজ্ঞতা ও মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থেকেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এমনটাই জানিয়েছেন তিনি।

চমক বলেন, লাইফে আমি অনেক কিছু এক্সপ্লোর করেছি। সরকারি মেডিকেলে পড়েছি—সেখান থেকে হঠাৎ করে অ্যাক্টিংয়ে চলে গেছি। তারপর লেখালেখি করেছি, ডিরেকশন দিয়েছি, কনটেন্ট বানিয়েছি—মানে জীবনের বিভিন্ন জায়গায় নিজেকে খুঁজে দেখার চেষ্টা করেছি। সবকিছুর মধ্যে যেটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, সেটা হলো মানুষের জন্য কিছু করতে পারা। এই জায়গাটাতেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাই।

যদি বিএনপি আমাকে সেই সুযোগ দেয়—যেখানে আমি দেশের জন্য কাজ করতে পারবো—তাহলে আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো। তবে একটি বিষয় পরিষ্কার—আমি কখনোই শুধু একটি দলকে সার্ভ করার জন্য রাজনীতিতে আসতে চাই না। আমার প্রথম প্রাধান্য সবসময় দেশ। দেশকে ভালোবাসা থেকেই আমার এই যাত্রা।

জুলাই আন্দোলন থেকে মানুষের জন্য কাজ করার উপলব্ধির কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, বিশেষ করে জুলাই মাসে আমি এই বিষয়টা গভীরভাবে উপলব্ধি করি। যেদিন আমি রাস্তায় নামি, সেদিন আমার মনে হয়েছিল—“আজ যদি মরে যাই, তবুও আফসোস থাকবে না; আমি আজ রাস্তায় থাকবো।” ওই মুহূর্তেই আমি বুঝেছি, জীবন আসলে তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জন্য কাজে লাগে। মানুষের জন্য কিছু করতে পারলে জীবনটা সুন্দর হয়ে ওঠে।

তিনি বলেন, এই চিন্তা থেকেই আমি ছোট ছোট উদ্যোগ নেওয়া শুরু করি—সোশ্যাল অ্যাক্টিভিটি, বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ, পরিবেশ নিয়ে কাজ—যতটুকু সম্ভব মানুষের উপকারে আসে, এমন কাজ করার চেষ্টা করেছি। ‘ডিসকভারিং বাংলাদেশ’-এর মাধ্যমে আমি চেষ্টা করেছি দেশকে ইতিবাচকভাবে বিশ্বের সামনে তুলে ধরতে। কারণ আমি দেখেছি, অনেক বিদেশি কনটেন্ট ক্রিয়েটর বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করে—শুধু দারিদ্র্য, বস্তি, বা খারাপ দিকগুলো দেখায়। আমি সেই ধারণাটা বদলাতে চেয়েছি এবং বাংলাদেশের সুন্দর দিকগুলো তুলে ধরতে চেয়েছি।

আরও পড়ুন: আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখতাম, হাসলেন চমক

বৃহত্তর পরিসরে কাজ করার প্রয়োজনীয়তা থেকেই রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্তের কথা জানান চমক। তিনি বলেন, বিশেষ করে পলিসি মেকিং, আইন প্রণয়ন—এই জায়গাগুলোতে কাজ করতে পারলে মানুষের জন্য আরও কার্যকর অবদান রাখা সম্ভব। তখন আমার মনে হয়েছে, এর জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। বাংলাদেশে বিদ্যমান প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমি ভেবেছি—কোথায় কাজ করলে আমি আমার চিন্তা, দক্ষতা এবং সক্ষমতা দিয়ে মানুষের উপকারে আসতে পারবো?

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে একটি সম্ভাব্য প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। চমক বলেন, এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সম্ভাব্য প্ল্যাটফর্ম হতে পারে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও নারীর কণ্ঠকে মূল্যায়নের ক্ষেত্রে—যে দলগুলো নারীদের সম্মান দেয় না বা সীমাবদ্ধ করে রাখতে চায়, তাদের সঙ্গে আমার জীবনদর্শন মেলে না।

তবে স্পষ্টভাবে তিনি বলেন, তাই আমি মনে করি, যদি বিএনপি আমাকে সেই সুযোগ দেয়—যেখানে আমি দেশের জন্য কাজ করতে পারবো—তাহলে আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো। তবে একটি বিষয় পরিষ্কার—আমি কখনোই শুধু একটি দলকে সার্ভ করার জন্য রাজনীতিতে আসতে চাই না। আমার প্রথম প্রাধান্য সবসময় দেশ। দেশকে ভালোবাসা থেকেই আমার এই যাত্রা।

কুষ্টিয়া থেকে কাজ করার বিষয়ে চমক জানান, ‘এটা আমার শ্বশুরবাড়ির এলাকা। আমার স্বামী চেয়েছেন আমরা এখান থেকে কাজ করি, এবং আমরাও বিশ্বাস করি, কুষ্টিয়ায় কাজ করার অনেক সুযোগ আছে। এটি একটি সাংস্কৃতিক সমৃদ্ধ অঞ্চল—লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর—অনেক গুণী মানুষের স্মৃতি জড়িয়ে আছে এখানে। একজন শিল্পী হিসেবে এই জায়গায় কাজ করার আলাদা অনুপ্রেরণা পাই।

তিনি বলেন, তবে আমি শুধু কুষ্টিয়া না—পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমি কখনোই দেশকে জেলা দিয়ে ভাগ করে দেখি না। ‘ডিসকভারিং বাংলাদেশ’-এর মাধ্যমে আমি দেশের প্রায় সব জায়গায় গিয়েছি, মানুষের সঙ্গে যুক্ত থেকেছি, আর ভবিষ্যতেও থাকবো—আমি এমপি হই বা না হই।

সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে উদ্বেগ জানিয়ে চমক বলেন, সবশেষে একটা কথা—দয়া করে মিথ্যা প্রোপাগান্ডায় বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ছড়ায়, যার বেশিরভাগই সত্য না। আর যারা আমাকে গালাগালি করছে বা ছোট করার চেষ্টা করছে—তাদের বলবো, এসব দিয়ে আমাকে থামানো যাবে না। আমি জানি আমি কে, আমি কী করতে চাই।

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই আরও শক্ত, আত্মবিশ্বাসী নারী তৈরি হোক—যারা ভয় পাবে না, অন্যায়ের সামনে দাঁড়াবে। নতুন প্রজন্মের হাতে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।’ শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, ‘আমি সবসময় দেশের জন্য কাজ করতে চাই—দলের জন্য নয়, দেশের জন্যই আমার রাজনীতি।’

বৈরী আবহাওয়ায় স্থগিত পরীক্ষা, চালু ক্লাস: ভোগান্তিতে শিক্ষক…
  • ১৩ জুলাই ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নজরুল বিশ্ববিদ্যালয়, আ…
  • ১৩ জুলাই ২০২৬
পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সময় পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অ…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞানের দুই প্রশ্ন ভুলের অভিযোগ, ব্যাখ্যা …
  • ১৩ জুলাই ২০২৬
মাননীয় শিক্ষামন্ত্রী, পরীক্ষা নয়, আগে শিক্ষার্থীর নিরাপত্তা
  • ১৩ জুলাই ২০২৬
সাতকানিয়ায় ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা …
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence