জন্মদিনের পার্টিতে ডেকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় হত্যা

০১ অক্টোবর ২০২৪, ১২:৪১ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM

© সংগৃহীত

সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে সেতু (১৯) নামে এক তরুণীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

নিহত সেতু সাভারে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আটককৃত যুবকের নাম আকাশ (২০)। সে সাভার পৌর এলাকার একই মহল্লার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার রাতে জন্মদিন উপলক্ষে সাভারের ছায়াবীথি এলাকায় একটি বহুতলা ভবনের ছাদে সেতুকে নিয়ে যায় আকাশ। সেখানে সেতু আকাশকে বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে আকাশ উত্তেজিত হয়ে সেতুকে ছুরি দিয়ে আঘাত করে।

পরে তিন বন্ধুর সহায়তায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য সেতুকে নিয়ে যায় আকাশ। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করে এবং শেরেবাংলা নগর থানায় খবর দেন।

ওই সময় সেখান থেকে চার যুবককে আটক করে শেরেবাংলা নগর থানা। এরপর তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। তবে সাভার মডেল থানা এ ঘটনার সঙ্গে জড়িত দেখিয়ে একজনকে আটকের তথ্য জানিয়েছে। বাকি তিনজনের এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা

ট্যাগ: জন্মদিন
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
close