ঢাকা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ খুলে চকোলেট চুরি, ৩ কর্মকর্তা বরখাস্ত

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM

© প্রতীকী ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার ও ব্যাগ খুলে চকোলেট চুরির দায়ে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

মোবারা খানম গণমাধ্যমকে বলেন, সরকারের বিমানবন্দরে উচ্চমানের যাত্রীসেবা বজায় রাখার অঙ্গীকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন।

এছাড়া এ ঘটনায় একজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও একজন উপ-পরিদর্শককে কাস্টম হাউসের প্রধান কার্যালয়ে ক্লোজড করা হয়েছে।

সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর বিদেশফেরত এক যাত্রী ব্যাগেজ পরিদর্শনের সময় দুর্ব্যবহারের শিকার হওয়ার কথা জানানোর পর কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত করা হয়। ওই যাত্রীর দাবি, তার লাগেজ অযথা খোলা হয়েছিল এবং কয়েকজন কর্মকর্তা ব্যাগ থেকে চকোলেট বের করে খেয়ে ফেলেন। বিষয়টি কাস্টমস কমিশনারের নজরে আনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

পরবর্তী তদন্তের পর শুল্ক কমিশনার অসদাচরণের জন্য দায়ী তিনজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন।

ট্যাগ: ঢাকা
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬