আন্দোলনে গুলিবর্ষণ ঘটনায় অভিযুক্ত যুবলীগকর্মী আটক

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
যুবলীগ কর্মী

যুবলীগ কর্মী © সংগৃহীত

জুলাই অভ্যূথানে রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন রুবেলকে (যুবলীগকর্মী) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে। এই ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতার রুবেল যুবলীগ কর্মী। তিনি ভালো পদের আশায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। রুবেলকে হস্তান্তর ও এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবে…
  • ১৩ এপ্রিল ২০২৬
গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ …
  • ১৩ এপ্রিল ২০২৬
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬