গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ উপায়

১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

চৈত্রের এই শেষ দিকেই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সকাল হতেই সূর্যের তীব্র তাপ এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে, বাইরে তো বটেই ঘরের ভেতরও স্বস্তি মিলছে না। দিন যত গড়াচ্ছে, তাপমাত্রা ততই বাড়ছে। যাদের ঘরে বা অফিসে এসি বা কুলার নেই, তাদের জন্য পরিস্থিতি হয়ে উঠছে আরও কঠিন। তবে এসি বা কুলার থাকলেও সারাদিন তা চালানো সম্ভব নয় বিদ্যুৎ বিলের বাড়তি চাপও ভাবাচ্ছে অনেককে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ ও কম খরচের উপায় অনুসরণ করলে এসি বা কুলার ছাড়াই ঘরের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

১. ঘরে বাতাস চলাচল নিশ্চিত করা
গরম কমাতে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ঘরে প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখা। ভোরে সূর্য ওঠার আগেই জানালা-দরজা খুলে দিলে ঠান্ডা বাতাস ঘরে ঢোকে। তবে রোদ বাড়ার সঙ্গে সঙ্গে জানালায় হালকা রঙের মোটা পর্দা টেনে দিতে হবে। এতে বাইরের তাপ ঘরে কম প্রবেশ করে। 

২. ছাদের তাপ কমাতে পানি ব্যবহার
গরমে ঘরের ভেতর বেশি তাপ জমার অন্যতম কারণ হচ্ছে উত্তপ্ত ছাদ। সারাদিন রোদে পুড়ে ছাদ গরম হয়ে ওঠে এবং সেই তাপ নিচে ছড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে সূর্যাস্তের পর ছাদে পানি ঢেলে দিলে জমে থাকা তাপ দ্রুত কমে যায়। অনেকে ভেজা চটের বস্তা বা কাপড় বিছিয়ে রাখেন এতে দীর্ঘ সময় ছাদ ঠান্ডা থাকে এবং ঘরের ভেতর তাপমাত্রাও কমে।

৩. মাটির পাত্রে পানির ব্যবহার
ফ্রিজের ঠান্ডা পানির বদলে মাটির কলসির পানির প্রতি আগ্রহ বাড়ছে অনেকের। মাটির পাত্র প্রাকৃতিকভাবে পানি ঠান্ডা রাখে এবং আশপাশের পরিবেশেও শীতলতা আনে। এছাড়া এটি শরীরের জন্যেও উপকারী।  

৪. ছাদ বাগান ও গাছপালার ভূমিকা
শহরের অনেক বাসায় এখন ছাদ বাগান করার প্রবণতা দেখা যাচ্ছে। ছাদে গাছপালা থাকলে তা সূর্যের তাপ শোষণ করে নেয়, ফলে ঘরের ভেতরে সরাসরি তাপ ঢোকে কম। মাটির টবে গাছ লাগালে এর কার্যকারিতা আরও বাড়ে।

৫. ঘরের রঙেও মিলতে পারে স্বস্তি
ঘরের রঙ তাপমাত্রার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সাদা বা হালকা রঙ সূর্যের আলো প্রতিফলিত করে, ফলে তাপ কম শোষিত হয়। বিশেষ করে ছাদে চুনকাম করলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে। 

৬. অপ্রয়োজনীয় তাপ কমানো
দিনের বেলায় অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার কমালে ঘর তুলনামূলক ঊষ্ণ থাকবে বলছেন সংশ্লিষ্টরা। টিভি, লাইট বা অন্যান্য ডিভাইস থেকেও ঘরে অতিরিক্ত তাপ তৈরি হয়। তাই প্রয়োজন ছাড়া এসব বন্ধ রাখা ভালো। 

৭. সহজ কৌশলেই মিলতে পারে স্বস্তি
ফ্যানের সামনে বরফ বা ঠান্ডা পানির পাত্র রেখে বাতাস প্রবাহিত করলে তা কিছুটা শীতল অনুভূতি দেয়। আবার জানালায় ভেজা কাপড় ঝুলিয়ে রাখলেও বাইরের গরম বাতাস ঠান্ডা হয়ে ঘরে ঢোকে। [সূত্র: সংবাদ প্রতিদিন]

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬