এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবেক এমপি মাসুদ অরুন

১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৫ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ PM
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে মাসুদ অরুন

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে মাসুদ অরুন © সংগৃহীত

খাল খনন কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুনকে ধাক্কা দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা।

ঘটনার একদিন পর সোমবার (১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ অরুন। বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তারও অবসান হয়েছে। 

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সঙ্গে সাক্ষাতের পর একটি ছবি শেয়ার করেছেন মেহেপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। নিজের ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সাথে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন।’

‘অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬