সৈকতে নারীদের হয়রানির ঘটনায় জড়িত যুবক গ্রেফতার

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
পুলিশের হাতে গ্রেফতার মো. ফারুকুল ইসলাম

পুলিশের হাতে গ্রেফতার মো. ফারুকুল ইসলাম © টিডিসি ফটো

কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ফারুকুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

শুক্রবার মধ্য রাতে (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মো. ফারুকুল ইসলামের নামে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: প্রশ্নফাসঁ ধামাচাপা দিতে তদন্তে সহযোগিতা করছে না পিএসসি: সিআইডি

প্রসঙ্গত, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দৃষ্টিগোচর হয় পুলিশের।

পরবর্তীতে ভিডিও দেখে এ ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্তের পর গ্রেফতার করা হয়। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence