লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে, লাইনম্যানকে পিটিয়ে আহত

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
পল্লী বিদ্যূৎ অফিস

পল্লী বিদ্যূৎ অফিস © সংগৃহীত

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে  হামলা চালিয়েছে পল্লীবিদ্যূতের সাবস্টেশনে। সেসময় বিক্ষুব্ধ জনতা পল্লীবিদ্যূতের লাইনম্যান গিয়াস উদ্দীনকে পিটিয়ে আহত করে, নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে এমন ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন।

১০ সেপ্টেম্বর রাতে লোড শেডিং হওয়ায় সদর উপজেলার দাদপুর ইউনিয়নের একটি সাবস্টেশনে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এমন উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয় সে এলাকায়। এতে ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছে বলেও জানান। সাবস্টেশনের লোকজন সাবস্টেশন এলাকায় যেতে না পারায় বিদ্যুৎ সরবরাহ করেছে বলে জানায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার।

আরও পড়ুন: মাসুদকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন ধরে দাদপুর সাবস্টেশনের আওতাধীন এলাকায় ভয়াবহ লোডশেডিং দেখা দেয়, এমন পরিস্থিতিতে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে রাতে বিদ্যুতের সাবস্টেশনে হামলা চালায়।

পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন আরও বলেন, আহত লাইম্যান ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্রদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে পুনরায় বিদ্যুৎ চালু করার ব্যবস্থা করা হচ্ছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence