পোশাক কারখানায় নাশকতার উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়

ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয় © সংগৃহীত

গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উস্কানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় জানানো হয়, নেত্রকোণা জেলা পুলিশ ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ইশতিয়াক ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন তিনি।

তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার আঠারবাড়ী। তাকে গ্রেপ্তারের পর নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

নেত্রেকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence