স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বন্ধুকে কুপিয়ে হত্যা

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বন্ধুকে কুপিয়ে হত্যা

স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বন্ধুকে কুপিয়ে হত্যা © সংগৃহীত

মদের আসরে বসে মদ্যপ অবস্থায় স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ক্ষোভে বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার দক্ষিণের চেতলা এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলেছে, বুধবার রাতে চেতলার একটি আবাসিক ভবনে একসঙ্গে বসে মদ্যপান করছিলেন রূপচাঁদ পাইক এবং চন্দন মন্ডল। সেখানে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে রূপচাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন চন্দন। ঘটনাস্থলেই মারা যান রূপচাঁদ। 

গণমাধ্যমের সূত্রে জানা যায়  চন্দন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: কিভাবে ভালো রাখবেন ল্যাপটপের ব্যাটারি হেলথ?

হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্র বলছে, চন্দন ও রূপচাঁদ একই ভবনের বাসিন্দা। এর আগেও কয়েক বার তাদের মধ্যে বাদানুবাদ হয়েছিল। ভবনের বাসিন্দারা বলেছেন, চন্দন এলাকায় গাজোয়ারি করতেন। অন্য বাসিন্দাদের নানা কারণে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬