লাগেজভর্তি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করল শিক্ষার্থীরা

০৯ আগস্ট ২০২৪, ১১:২৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM

© সংগৃহীত

চট্টগ্রাম নগরে লাগেজভর্তি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সড়কে যানবাহন সামলানোর দায়িত্বপালনকারী শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় থানার সিটি গেট এলাকা থেকে নৌ-বাহিনীর সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

চট্টগ্রাম নৌ-বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় আকবর শাহ থানার সিটি গেট এলাকায় নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি সেকশন টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় শিক্ষার্থীরা তাদের খবর দেয় লাগেজভর্তি গাঁজাসহ এক ব্যক্তিকে তারা আটক করেছেন। অভিযুক্ত ব্যক্তি সন্দেহজনকভাবে লাগেজ নিয়ে চলাফেরা করায় শিক্ষার্থীরা তাকে আটকে দেয়। 

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে শিক্ষার্থীরাসহ আকবর শাহ থানায় নিয়ে যায় নৌ-বাহিনী। সেখানে কর্তব্যরত এক কর্মকর্তাকে জব্দকৃত গাঁজাসহ আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়।

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close