ফের ৩ দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ

৩০ জুলাই ২০২৪, ০৫:২৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ © সংগৃহীত

কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) এ মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে।

এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ফের ১০ দিনের রিমান্ড চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু সাইদ মিয়া আবেদন করেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

এরপর রাষ্ট্রপক্ষে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর রিমান্ড ও জামিনের বিরোধিতা করা হয়। আর উভয় পক্ষের শুানিন শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত আদেশ দেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম।

এর আগে গত ২৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬