পাহাড় ধসের আড়াই ঘণ্টা পর মিলল স্কুলছাত্রীর মরদেহ

১২ জুলাই ২০২৪, ০৯:৫০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
কলাতলীতে পাহাড় ধসে মীম নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে

কলাতলীতে পাহাড় ধসে মীম নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে © ফাইল ছবি

কক্সবাজারের কলাতলীতে পাহাড় ধসে মীম নামে এক স্কুলছাত্রী মারা গেছে। আহত হয়েছে তার তিন বোন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে কলাতলীর টিএন্ডটি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সেলিমের টিনশেড বাড়ির ওপর পাহাড়ের সঙ্গে একটি বড় গাছ ভেঙে পড়ে। এ সময় মীম ও তার ছোট বোন হাবিবা আটকা পড়েন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে হাবিবাকে জীবিত উদ্ধার করা হয়। এরপর দেয়াল ভেঙে ও গাছ কেটে নিচে খোঁজা হয় মীমকে। পরে গাছে চাপা পড়া খাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন: প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীসহ ৪ আসামির জামিন নামঞ্জুর

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, সকাল থেকে মাইকিং করার পাশাপাশি বাড়ি বাড়ি গেলেও লোকজনকে পাহাড়ের পাদদেশ থেকে সরানো যাচ্ছে না। তাদের আশ্রয়ের জন্য ১২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬