নেত্রকোনায় ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ 

২৯ জুন ২০২৪, ১০:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
অভিযুক্ত বখাটে জুবায়ের হোসেন তৌকির

অভিযুক্ত বখাটে জুবায়ের হোসেন তৌকির © ফাইল ছবি

নেত্রকোনার মদনে এক ইউপি মেম্বারের ছেলের বিরুদ্ধে স্থানীয় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে। অভিযুক্ত বখাটে জুবায়ের হোসেন তৌকির কাইটাইল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) জাকির হোসেন রিটনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, মেয়েটির পরিবার নিরীহ হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালাচ্ছে। 

শুক্রবার (২৮ জুন) বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা-মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে বখাটে তৌকির। ঘরে ধস্তাধস্তির শব্দ শুনে দরজা ভেঙে ভেতরে ঢুকেন প্রতিবেশীরা। পরে তাকে আটক করেন তারা।  আটকের খবর পেয়ে রিটন মেম্বার তার লোকজন নিয়ে এসে জোরপূর্বক ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। মেয়েটির পরিবার বিচারের দাবি জানালেও ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিতেন মেম্বারের বখাটে ছেলে তৌকির। এ বিষয়ে মেম্বারের কাছে কয়েক দফা বিচার দেন স্কুলছাত্রীর বাবা।

আরও পড়ুন: নির্দিষ্ট দিনক্ষণ নয়, ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা বন্ধ ক্লাস-পরীক্ষা

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, আমি গ্রামের নিরীহ মানুষ। আমার মেয়েটাকে স্কুলে যাওয়া-আসার পথে কুপ্রস্তাব দেয় মেম্বারের ছেলে। শুক্রবার আমরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঘরে আমার মেয়েকে একা পেয়ে মেম্বারের ছেলে এসে নির্যাতন করেছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

বিষয়টি নিয়ে ইউপি সদস্য জাকির হোসেন রিটন বলেন, আমার ছেলের ভুলের জন্য গ্রামবাসীসহ মেয়ের পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আর কখনো যাতে এমন কাজ না করে সেজন্য ছেলেকে শাসন করব।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, এ ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত  কোনো অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence