ডিস লাইন সংযোগ দিতে গিয়ে দশম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণ

২৭ মে ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM

© সংগৃহীত

ডিস লাইনের সংযোগ দেওয়ার সুবাদে পরিচয়। তারপর প্রেম। সেখান থেকে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকাশ নামে এক ডিসলাইন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, বিয়ের প্রলোভন দিয়ে আকাশ নামের ওই যুবক চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে টানা দু’দিন একাধিকবার ধর্ষণ করে। এরপর পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম শহর থেকে তরুণীকে নিয়ে যায় কুমিল্লায়। তবে এবার তার পরবর্তী পরিকল্পনা সফল হয়নি। কুমিল্লা থেকেই গ্রেফতার করা হয়েছে তাকে।

পুলিশ জানিয়েছে, রোববার (২৬ মে) ধর্ষণ মামলায় আকাশ নামের ওই ডিসলাইন কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৫ মে) সকালে কুমিল্লার দেবিদ্বার থানা এলাকা থেকে ওই তরুণীর স্বজনরা আকাশকে আটক করে। এরপর বিকেলে তাকে বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

গ্রেফতার মো. আকাশ (২৪) কুমিল্লা দক্ষিণ ভাঙ্গুরা থানার বরিছারা এলাকার মো. ফুল মিয়ার ছেলে। বর্তমানে বায়েজিদ বার্মা কলোনির মানোয়ার বাড়ির ভাড়াটিয়া। সে বার্মা কলোনির রাজীব নেটওয়ার্ক থ্রি ইন ওয়ান হাই স্পিড ইন্টারনেট সার্ভিসের কর্মচারী।

পুলিশ জানিয়েছে, ৩ মাস আগে মামার বাসায় ডিস লাইন সংযোগ দেওয়ার সময় দশম শ্রেণি পড়ুয়া তরুণীর সঙ্গে পরিচয় হয় আকাশের। এরপর সম্পর্ক গড়ায় প্রেমে। গত ২২ মে সকালে কোচিং সেন্টার থেকে বাসায় ফিরছিলেন ওই তরুণী। ফেরার পথে বায়েজিদ থানার আলমগীর সড়ক দুই নম্বর রোডে শাহাদাত ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অলংকার মোড়ের একটি হোটেলে নিয়ে যায় আকাশ। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরদিন সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানার নয়া মসজিদ পশ্চিম পাড়া ইসমাইল ফয়েজ রোড এলাকায় বন্ধুর বাসায় নিয়ে সেখানেও একাধিকবার ধর্ষণ করা হয় তরুণীকে।

 
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence