মায়ের সামনেই প্রাণ হারাল স্কুলছাত্রী

২৫ মে ২০২৪, ০১:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
বাগেরহাটের রামপালে পিকআপের ধাক্কায় এক স্কুলাছাত্রী নিহত হয়েছে

বাগেরহাটের রামপালে পিকআপের ধাক্কায় এক স্কুলাছাত্রী নিহত হয়েছে © প্রতীকী ছবি

বাগেরহাটের রামপালে পিকআপের ধাক্কায় শোভা খাতুন (৯) নামের চতুর্থ শ্রেণির এক  ছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৫ মে) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। মায়ের সঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।

নিহত শোভা শ্রীফলতলা এলাকার আলমগীর হোসেনের মেয়ে। সে শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। রামপাল থানার  পরিদর্শক (তদন্ত) বিধান বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে শোভা মায়ের সঙ্গে প্রাইভেট পড়ার জন্য রামপালের দিকে যাচ্ছিল। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ শোভাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

আরো পড়ুন: চবির রাতের শাটলে নবজাতকের মরদেহ, উদ্ধার করল পুলিশ

বিধান বিশ্বাস বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পিকআপটি হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটকের জন্য অভিযান চলছে।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence