স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা

১৮ মে ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
জয় বিশ্বাস

জয় বিশ্বাস © সংগৃহীত

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক পরীক্ষার্থী। শনিবার (১৮ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন তিনি। 

ধরা পড়া ব্যক্তির নাম জয় বিশ্বাস (২৬)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজার এলাকার কাঞ্চন বিশ্বাসের ছেলে। এর আগে তিনি লিখিত পরীক্ষাতে প্রক্সি দিয়ে উত্তীর্ণ হয়েছেন। আটকের পর তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা দিতে আসা জয় বিশ্বাস নামে এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নথিপত্র দেখে পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, গত ৮ মে সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন তিন জন। তারা অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়েছিলেন। এর হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার মো. আবদুল মতলব চৌধুরীর ছেলে মো. জয়নাল আবেদীন চৌধুরী, চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া এলাকার মো. ছাদেকুল ইসলামের চৌধুরীর ছেলে মো. জাবেদ ও লোহাগড়া উপজেলার সুখছড়ী এলাকার স্বজন দাশের ছেলে রনি দাশ। তাদের কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence