মাদ্রাসা ছাত্রীকে সরিষার মিলে নিয়ে ধর্ষণ করে দুই বন্ধু

১৪ মে ২০২৪, ১২:৫৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর খলাগাঁও গ্রামে সরিষা ভাঙানোর মিলে নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সোমবার (১৩ মে) সন্ধ্যায় হাসাইল এলাকা হতে দুই বন্ধুকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পাঁচগাও ওয়াহিদ আলী দেওয়ান আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে প্রায় দুই মাস আগে সম্পর্ক গড়ে তোলে টঙ্গীবাড়ি উপজেলার খলাগাঁও গ্রামের মনির ব্যাপারীর ছেলে জিহাদ (১৯) ও উত্তর হাসাইল গ্রামের শাহজাহান খালাসীর ছেলে সিয়াম খালাসি (১৮)।

গত ঈদুল ফিতরের ৪ দিন পরে সন্ধ্যার দিকে জিহাদ আর সিয়াম মিলে ভুক্তভোগীকে খলাগাঁও এলাকার রাস্তার পাশের সরিষা ভাঙানোর মিলে নিয়ে প্রথমে সিয়াম ধর্ষণ করে। পরে সিয়ামের বন্ধু জিহাদ ধর্ষণ করলে সিয়াম মুঠো ফোনে ভিডিও ধারণ করে। পরে সিয়াম তার মোবাইলে ধারণ করা ভিডিও ডিভাইসের মাধ্যমে অন্য একটি মোবাইলে হস্তান্তর করলে তা ধর্ষিতার মায়ের নজরে আসে।

এই ঘটনায় ভিকটিমের মা রোববার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬ টার দিকে হাসাইল এলাকা হতে ওই দুই বন্ধুকে আটক করে পুলিশ।

টঙ্গীবাড়ী থানা এসআই আল মামুন বলেন, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে আটক করা হয়েছে। তাদের মুঠোফোন জব্দ করে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে। তাদের আগামীকাল মঙ্গলবার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence