বগুড়ায় অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

১৩ মে ২০২৪, ০৬:৪৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
যুবলীগ নেতা মাহমুদুল হাসান ওরফে মিলন

যুবলীগ নেতা মাহমুদুল হাসান ওরফে মিলন © ফাইল ফটো

ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) ও বার্মিজ ৫ ইঞ্চি চাকুসহ বগুড়ার ধুনটে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচাপা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ধামাচাপা উত্তরপাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। তার নাম মাহমুদুল হাসান ওরফে মিলন (৫২)।এ ছাড়াও তিনি ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- নিমগাছী ইউনিয়নের ধামাচাপা গ্রামের মাহমুদুল হাসান তার বাড়ির ভেতরের আঙিনায় ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রেখে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন খবরে রাতে ইউনিয়নের সোনাহাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ২০ পিস গোলাপি রঙের নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১টি বার্মিজ টিপ চাকু জব্দ করে পুলিশ।

ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট নামক মাদক ও বার্মিজ ৫ ইঞ্চি টিপ চাকুসহ মাহমুদুল হাসান ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের ২টি ধারায় মামলা করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence