তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ

৩০ মার্চ ২০২৬, ০৯:৩১ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৪ PM
আহতদের মধ্যে গুরুতর দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে

আহতদের মধ্যে গুরুতর দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে © টিডিসি

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় দুইজন গুরুত্ব র আহত হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার (৩০ মার্চ) রাতে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে এঘটনা ঘটে বলে জানা গেছে। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সেক্রেটারি ইয়াসির আরাফাত এক ফেসবুক পোস্টে লেখেন, তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপিতে ছাত্রদল-বিএনপির লোকজন ডেকে এনে আমাদের ভাইদের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে ডিএফপির কর্মকর্তা মশিউর রহমান। নির্ধারিত বরাদ্দ পাওয়া টাকা থেকে ভাগ রাখতে চায় মশিউর রহমান গং। মুশফিকুর রহমান জোহান, আব্দুল্লাহ আল মামুন, জুবায়ের ইবনে কামাল ও ফান্তাসির মাহমুদসহ অনেকেই সেখানে এখনো আছেন। মশিউর রহমানের এত বড় স্পর্ধা সরকারি অফিসে দলীয় গুন্ডাদের ডেকে এনে হামলা করিয়েছেন। সিসিটিভি ফুটেজ বের করে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।

এনসিপির দপ্তর সম্পাদক সালেহ সিফাত জানান, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ‘জুলাই’-কেন্দ্রিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো (যেমন জুলাই ফাইটার্স, জুলাই কন্যা, জুলাই বিধবা, অসহযোগ থেকে অভ্যুত্থান) ডিএফপিতে ফান্ডিং অনুমোদন করেছিলেন। নির্বাচনের আগে এসবের খরচ প্রদান হওয়া উচিত ছিল, কিন্তু বারবার বিল বিতরণের বিষয়ে গড়িমসি করা হচ্ছিল। আজ নির্ধারিত দিনেই সরকারি বিল ও চেকগুলো চিত্রগ্রাহক মশিউরের কাছে আটকা থাকায়, চলচ্চিত্র নির্মাতারা তা আনতে গেলে ডিজির কক্ষে মশিউরের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা চালায়। এতে মোসফিকুর রহমান জোহান, জাহিন ফারুক আমিনসহ অনেকে আহত হন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং মামলা প্রস্তুতি চলছে। কিন্তু ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ উধাও এবং রেকর্ড রিবুট করা হয়েছে, তার মানে এর পেছনে ডিএফপির অফিসেরই লোকজন জড়িত। আহতদের মধ্যে গুরুতর দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9