জমির বিরোধ

মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে

৩০ মার্চ ২০২৬, ০৯:৩৮ PM
বিরোধ সংক্রান্ত জমি

বিরোধ সংক্রান্ত জমি © সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে জমি নিয়ে দুই পক্ষের বিরোধের ঘটনায় মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলমকে।

জানা গেছে, গত ২৬ মার্চ ছাত্র অধিকার পরিষদের পটুয়াখালী জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মনির মোল্লার করা চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতাকে ৯ নম্বর আসামি করা হয়েছে। কিন্তু ঘটনাস্থলের সিসি ফুটেজে তার উপস্থিতি পাওয়া যায়নি এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই ঘটনার সাথে ছাত্রদল নেতা ফিরোজ জরিত নয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৫ মার্চ ফিরোজ আলমের নির্দেশক্রমে ৩ লাখ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় মনির মোল্লাকে মারধর করে ৫ লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছে।

এসব নিয়ে প্রতিবেদক অন্তত ১০ জন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেন। তারা জানান , সেদিন কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী রফিক ডাক্তার জানান, ওইদিন রাতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। কিন্তু সেখানে ফিরোজ আলমকে তারা দেখিনি।

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, জমির মাপজোখ নিয়ে দুই পক্ষের মাঝে কথা হচ্ছে। তখন দোকানে থাকা মনির মোল্লা হকিস্টিক বের করলে বাইরে থাকা ব্যক্তিরা ক্ষিপ্ত হয় এবং সংঘর্ষ হয়। তবে সেখানে ফিরোজ আলমের উপস্থিতি নেই।

ঘটনার সূত্রপাত ২৫ তারিখ সকালে বলে স্থানীয় সূত্র জানায়। 

প্রত্যক্ষদর্শী লিটন হাওলাদার বলেন, ঘটনার দিন সকালে ফিরোজের মা এবং ছোট ভাই আরিফ তার বাবার ক্রয়কৃত পাড় বাঁধানো জমিতে এসে দেখেন পিলার নেই। অন্যের জমিকে ফিরোজ আলমদের জমি হিসেবে নতুন পিলার মারা। তারা জানাতে চাইলে মনির মোল্লা বলে বাকি (চাঁদা) টাকা না দিলে জমি দখল করতে দেবেন না। তখন তার মা বলে জমি ক্রয়ের সময় ২৫ হাজার, আবার মাটি কাটার সময় ২০ হাজার চাঁদা দিয়েছি; এটাই তো বেশি।আর কোনো চাঁদা দেব না, এরপর আসলে মাইর খাবি। তখন তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনির মোল্লা, তার বাবা, চাচাতো ভাইসহ কয়েকজন আরিফকে মারতে আসে। স্থানীয়রা তাদের ফিরিয়ে দিয়ে শান্ত করেন এবং আগের জায়গায় পিলার পুতে দেন।

ছাত্রদল নেতা ফিরোজ আলম বলেন, ‘আমার বাবার জমি ক্রয়ের দিন মনির মোল্লার বাবা কৌশলে ২৫ হাজার টাকা এবং ১৩ তারিখ মাটি কাটার সময় মনির ২০ হাজার টাকা চাঁদা নিয়েছে; যার স্বাক্ষীও আছে। আগে তারা আওয়ামী লীগের সহযোগী ছিল, তখন বাধ্য হয়ে চাঁদা দিয়েছি এখন কোনা চাঁদা দিবো না। আরও ৮০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমার মা দিতে অস্বীকৃতি জানায়। ২৫ তারিখ সকালে মা এবং ছোট ভাই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসাইনের সাথে অসদাচরণ করে। এসময় আমি বা পরিবারের অন্য কেউ উপস্থিত ছিলাম না।’
 
তিনি আরও বলেন, ঘটনার সন্ধ্যায় ইউনিভার্সিটি স্কোয়ারে গিয়ে আরিফ জানতে পারে, জমির পিলার পুনরায় উঠিয়ে ফেলা হয়েছে। তখন আরিফ মনিরের দোকানে গিয়ে কারণ জানতে চাইলে মনির ক্ষিপ্ত হয়ে তার দোকানে পূর্ব সংগ্রহীত হকিস্টিক বের করে। যা দেখে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়। তারা মনিরকে দোকান থেকে টেনে বের করেন এবং দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দিয়ে তাকেসহ ৯ জনের নামে মিথ্যা এবং বানোয়াট চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে তিনি কোনোভাবে জড়িত নয়, সিসিটিভি ফুটেজেও তাকে পাওয়া যাবে না। তার দাবি, শিগগিরই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি হবে, তাই তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার পাশাপাশি সম্মানহানি করার উদ্দেশ্যে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

মনির মোল্লা বলেন, জমি নিয়ে দ্বন্দ্ব থাকলেও আমার নামে কোনো জমি নেই। ফিরোজ আলম ওখানে উপস্থিত না থাকলেও তার নির্দেশে সবকিছু হয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, ‘পূর্ব থেকেই দুই পক্ষের সাথে জমি নিয়ে সমস্যা ছিল। এটা চাঁদাবাজি নাকি জমির বিরোধ সেটা তদন্ত সাপেক্ষে পরে বলতে পারব। প্রতিপক্ষের দাবি ফিরোজ আলমের নির্দেশে এমন ঘটনা ঘটেছে। যেহেতু আমরা তাকে ভিডিও ফুটেজে পাচ্ছি না, তার নির্দেশ আছে কিনা সেটা আমরা তদন্ত চালাচ্ছি।’

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9